২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে হত্যা

পাবনায় বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 08:00 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রাধানগর রথঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান।

নিহত সুধাংশু বসাক (৫০) ওই এলাকার নিমাই বসাকের ছেলে।তিনি ভাঙ্গারি ব্যবসায়ী ছিলেন।

সুধাংশুর মা অন্নপূর্ণা বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুধাংশু দুপুরের খাবারের পর বাড়িতে বিশ্রাম নিচ্ছিল। এ সময় মনজিল নামের এক ব্যক্তি মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে। তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বললে সুধাংশুর সঙ্গে হাতাহাতি হয়।

“এর কিছুক্ষণ পর সে দলবল নিয়ে এসে সুধাংশুকে মারধর এবং এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

হাসপাতালে নেওয়ার পথে সুধাংশু মারা যায় বলে জানান তিনি।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে রাধানগর এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।