গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ী-কাপাসিয়া সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী রাকিব (২০) ও শামীম (২২)। তাদের বাড়ি শ্রীপুরের বরমী ইউনিয়নের তাঁতীসূতা গ্রামে।
শ্রীপুর থানার এসআই আব্দুছ ছালাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই যুবক কাপাসিয়া থেকে মোটরসাইকেলে বাড়ি ছিলেন। এ সময় পাবুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
