২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় জাল টাকা উদ্ধার, আটক ১

ঝিনাইদহের শৈলকুপায় একটি ওষুধের দোকান থেকে ২৯ হাজার জাল টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 07:15 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

বৃহস্পতিবার শহরের পশু হাসপাতালের সামনে একটি গবাদি পশুর ওষুধের দোকান থেকে আলতাফ হোসেনকে আটক করা হয়।

তিনি শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের আকবর হোসেনের ছেলে।

শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে দোকানে অভিযান চালিয়ে ব্যাগের  ভেতর থেকে ৫৮টি পাঁচশ জাল টাকা নোট উদ্ধার করা হয়।

থানায় আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, একজন ক্রেতা ওষুধ কিনে ব্যাগটি তার দোকানে রেখে একটু আসছি বলে চলে যান।

ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি।