২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ গাজীপুরে

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 02:53 PM

Updated : 22 Aug 2022, 01:53 PM

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর কাজী হারুন জানান, বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশনের সালনা এলাকার ‘হুদা উইনটি ফ্যাশন লিমিটেড’ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।

পরে কারখানা কর্তৃপক্ষ ৩০ নভেম্বর বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষোভ থামিয়ে তারা ফিরে যায়।  

কারখানার শ্রমিক মমতাজ বেগম জানান, কয়েকবার বেতন পরিশোধের তারিখ দিলেও কর্তৃপক্ষ তা পরিশোধ না করে  সকালে কারখানার গেইটে ‘বন্ধের নোটিশ’ টানিয়ে দিলে বিক্ষোভ শুরু হয়।

কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা এস এইচ চৌধুরী প্রণয় জানান, শ্রমিকদের সেপ্টেম্বরের অর্ধেকসহ অক্টোবর ও চলতি মাসের বেতন বকেয়া রয়েছে। কিছু সমস্যার কারণে ব্যাংক থেকে টাকা না পাওয়ায় শ্রকিদের বেতন সময়মতো পরিশোধ করা যায়নি।

বর্তমানে কাজ না থাকায় শ্রকিদের সঙ্গে আলোচনা করেই কারখানা বন্ধের সিদ্ধান্ত হয়েছিল বলে জানান তিনি।