২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত কর্মীসহ আটক ৩৪

কুষ্টিয়ায় খোকসা উপজেলা বিএনপির সভাপতি ও জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার ৩৪ জন আসামিকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 02:45 PM

Updated : 22 Aug 2022, 01:53 PM

এদের মধ্যে খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলীসহ বিএনপি-জামাতের ১৫ নেতাকর্মী এবং বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৯ জন আসামি রয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দীক জানান, বুধবার গভীর রাতে যৌথবাহিনী খোকসার চরপাড়ার বাড়ি থেকে আমজাদ আলীকে আটক করে।

আটককৃতরা নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল বলে জানান আবু বক্কর সিদ্দীক।