২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বিএনপি-জামায়াতসহ গ্রেপ্তার ৯২

রংপুরে পুলিশ ৯২ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর রয়েছেন ১৬ জন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 12:40 PM

Updated : 22 Aug 2022, 01:53 PM

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার বিএনপির ছয় ও জামায়াতের ১০ কর্মী চলতি বছরের পাঁচ জানুয়ারি বিএনপি-জামায়াতের চলা অবরোধে নাশকতা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি।

“এছাড়া বাকি ৭৬ জন মাদক ব্যবসা ও সেবনকারীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি।

“এ নিয়ে গত বারো দিনে বিএনপি-জামায়াতের ২০৫ কর্মীসহ বিভিন্ন অপরাধে মোট ৯০৭ জনকে গ্রেপ্তার করা হলো।”

গত ১ নভেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসপি রাজ্জাক।