২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে প্রকাশ্যে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রকাশ্যে এক ব্যক্তির হাত-পায়ের রগ ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 10:51 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

বুধবার সন্ধ্যায় উপজেলার গোহাট্টা এলাকায় আফিয়া সিএনজি পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে বলে সোনারগাঁও থানার ওসি মো. মঞ্জুর কাদের জানান।

নিহত আরমান হোসেন কুমিল্লার মেঘনা থানার বাঘাইকান্দা গ্রামের মঞ্জুর কাদেরের ছেলে। গোহাট্টা গ্রামের তার মামার বাড়িতে থাকতেন তিনি।

হত্যা, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে এক ডজনের বেশি মামলার আসামি আরমান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানান তিনি।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, সন্ধ্যায় মোটরসাইকেলে করে ঢাকা থেকে সোনারগাঁওয়ে ফিরছিলেন আরমান। পথে গতিরোধ করে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ ও গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।