লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দল নেতা খুন
লক্ষ্মীপুর সদর উপজেলায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার দিঘলী ইউনিয়নের কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির।
নিহত নূর হোসেন মিঠু (৪৬) উপজেলার দিঘলী ইউনিয়নের রমাপুর গ্রামের আমির উল্লাহর ছেলে।
তিনি দিঘলী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন সদর উপজেলা (পূর্ব) স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফুজ্জামান।
ওসি বলেন, এক সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মিঠু। তাকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং সেখান থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
