২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বোমাসহ ৫ শিবিরকর্মী গ্রেপ্তার

ঢাকার সাভার পৌর এলাকা থেকে অস্ত্র ও হাতবোমাসহ পাঁচ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 12:15 AM

Updated : 25 Apr 2022, 02:08 PM

সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার গেন্ডা মহল্লার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন - নাটোরের দিঘীরপাড় এলাকার হাবিবুর রহমান (২০), ভোলার রসুলপুরের ইমাম হোসেন (১৯), বোরহানউদ্দিনের মো. নিজামউদ্দিন (২১), নারায়গঞ্জের নূরে আলম (২৩) ও মানিকগঞ্জে সাটুরিয়ার মুনতাসির বিল্লাহ (২০)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার আশঙ্কায় সাভার পৌর এলাকার মিন্টু উকিলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি ও ছয়টি হাতবোমাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বুধবার সকালে আদালতে তোলা হবে বলে জানান তিনি।