তিন জেলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮৫
নাশকতার পরিকল্পনার অভিযোগে জামালপুর, লালমনিরহাট ও নীলফামারীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে পুলিশ।
এর মধ্যে জামালপুরে ১৪৯ জন, লালমনিরহাটে ৮৪ এবং নীলফামারতে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ৪২ নেতাকর্মীসহ ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, জেলার পাঁচটি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত কর্মীসহ ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জানান, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিএনপি-জামায়াতের ৩৪ নেতা কর্মীসহ বিভিন্ন মামলার ৫২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদের মধ্যে নীলফামারী সদরে ১৮, ডিমলায় ১১, ডোমারে ১০, সৈয়দপুরে ৩, কিশোরগঞ্জে ৩ ও জলঢাকায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
