২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খেতমজুর ইউনিয়নের সম্মেলন সাতক্ষীরায়

বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন আগামী ১২ নভেম্বর সাতক্ষীরায় অনুষ্ঠিত হবে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 07:19 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক কমিটির আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ।

সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৩ জেলার প্রতিনিধিদের অংশগ্রহণে কেন্দ্রীয় এ সম্মেলনে ১০১ নেতৃত্ব নির্বাচন করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সভাপতি বিমল বিশ্বাস, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ মোড়ল, সদস্য সাবীর হোসেন, স্থানীয় ওয়ার্কার্স পার্টির নেতা ময়নুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।