২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ গ্রেপ্তার ৯৬

নোয়াখালীতে নাশকতা পরিকল্পনা মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 06:28 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে বলে জানান জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সদর উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিম উদ্দিনসহ বিএনপি ও জামায়াতের ৩০ নেতাকর্মী রয়েছেন।

তিনি বলেন, এদের মধ্যে নাশকতাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।