মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
মাগুরায় মহম্মদপুর উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত যানের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, সোমবার সকালে উপজেলার মৌশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদা বেগম (৫০) একই এলাকার রাজ্জাক মণ্ডলের স্ত্রী।
ওসি জানান, সকালে ফরিদা মৌশা থেকে হেঁটে কানুটিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সুন্দরপুর জামে মসজিদের কাছে তিনচাকার যানটি তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাকে চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
