রাজশাহীতে অস্ত্রসহ মাদ্রাসা ছাত্র আটক
রাজশাহীতে শিবিরকর্মী সন্দেহে অস্ত্র ও গুলিসহ মাদ্রাসার এক ছাত্রকে আটক করা হয়েছে।
রোববার সকালে মোহনপুর উপজেলার হরিদাগাছি মোড় থেকে সেলিম রেজাকে (২১) আটক করা হয়। তিনি গোদাগাড়ী উপজেলার জিন্নাপাড়া দাখিল মাদ্রাসার ছাত্র এবং দিয়ারমানিক কচড়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে।
মোহনপুর থানার ওসি আব্দুল হামিদ জানান, সকালে একটি অটোরিকশায় সেলিম হরিদাগাছি আসে। এ সময় তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে তার ব্যাগে তল্লাশি চালায়।
“তার ব্যাগ থেকে দুটি পিস্তল, ৫৩ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়।”
পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে সেলিমকে আটক করা হয়।
