২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সীমান্ত দিয়ে ফিরল ৬ বাংলাদেশি

রাজশাহীর গোদাগাড়ী দিয়ে ‘ভুলে’ সীমান্ত পার হয়ে আটক হওয়া ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে এসএফ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 05:36 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

বুধবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয় বলে বিজিবি জানিয়েছে।

তাদের বাড়ি গোদাগাড়ীর প্রেমতলী এলাকায় হলেও পরিচয় জানা যায়নি।

বিজিবি-৩৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ এরশাদুল হক জানান, মঙ্গলবার দুপুরে এই ছয় বাংলাদেশি পদ্মা নদীতে বালু উত্তোলনের সময় ‘ভুল করে’ ভারতীয় সীমানায় ঢুকে পড়লে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।

ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগযোগ করলে প্রেমতলী সীমান্তে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয় বলে জানান তিনি।