মানিকগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাস চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার বেলা দেড়টার দিকে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাজী আকরামুজ্জামান।
নিহত আবদুর রশিদ (৪৫) উপজেলার আড়পাড়া গ্রামের সফি উদ্দিনের ছেলে। তিনি রিকশা-ভ্যান মেরামতের কাজ করতেন।
এসআই আকরামুজ্জামান বলেন, সড়ক পার হচ্ছিলেন রশীদ। এ সময় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে বাসটি আটক করা হলেও চালক এবং তার সহকারী পালিয়ে গেছে।
