২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে সোনার বারসহ সিঅ্যান্ডএফ কর্মচারী আটক

সোনার বারসহ এক সিঅ্যান্ডএফ কর্মচারী বেনাপোল এলাকায় নো ম্যান্স ল্যান্ডে আটক হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 11:37 AM

Updated : 22 Aug 2022, 01:44 PM

আটক সাইফুল ইসলাম (৩৫) বেনাপোলের ধান্যখোলা গ্রামের দুলু মোড়লের ছেলে ও ‘কমার্শিয়াল এজেন্সি’ নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারী।

বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন জানান, শনিবার সিঅ্যান্ডএফ কর্মচারীর পরিচয়পত্র ব্যবহার করে পেট্রাপোল যাওয়ার পথে নো ম্যান্স ল্যান্ড এলাকায় আটক হন সাইফুল।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শরীরে তল্লাশি চালিয়ে ১২টি সোনার বার উদ্ধার করা হয়।

কমার্শিয়াল এজেন্সির মালিক মোহাম্মদ আলী জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সিঅ্যান্ডএফ মালিকপক্ষের কারো কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।