২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ ও তার ভাতিজার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই বৃদ্ধের স্ত্রী। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বগুড়া প্রিতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 06:21 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

সোমবার দুপুরে সরুগ্রামে মৃতরা হলেন সফের উদ্দিন মন্ডল (৭০) ও আব্দুস সালাম (২৪)।

এলাকাবাসী জানান, সরুগ্রামের সফের উদ্দিন গোসল করে বিদ্যুতের তারের উপর ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

ওই সময় তার স্ত্রী ফিরোজা খাতুন ও ভাতিজা আব্দুস সালাম সফের উদ্দিনকে বাঁচানোর চেষ্টা করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সফের উদ্দিন ও আব্দুস সালামের মৃত্যু হয়।

ফিরোজা খাতুনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অমিত কুমার জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।

আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।