২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মাইক্রো-অটো সংঘর্ষে নিহত ৬

কোরবানি ঈদের পরদিন গোপালগঞ্জ সদরে মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 12:27 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন জানালেও তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানানতে পারেননি ওসি।    

তিনি বলেন, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।

আহত অবস্থায় এক শিশুকে গোপালগঞ্জ সদর হাসপাতালের ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসক তপন মজুমদার জানান।