ময়মনসিংহে দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন।
হালুয়াঘাট থানার এসআই খোকন চন্দ্র সরকার জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার পূর্ব গোবড়াকুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কালাকুমার গ্রামের মনিন্দ্র মানকিন (৯০) ও তার স্ত্রী রমিলা রিসিল (৮০)।
তারা পূর্ব গোবড়াকুরা এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বলে জানান এসআই।
এসআই খোকন বলেন, মনিন্দ্র মানকিন স্ত্রী রমিলা রিসিলকে নিয়ে সপ্তাহ খানেক আগে মেয়ে দিপালী রিসিলের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তাদের উপর ঘরের মাটির দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বলে জানান তিনি।
