২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় রিকশারোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মেয়েটির বাবা ও রিকশাচালক আহত হন।  

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 03:54 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

শুক্রবার দুপুরে মতিহারের খড়খড়ি বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মতিহার থানার ওসি হুমায়ন কবির।

নিহতরা হলেন মতিহার থানাধীন কুখন্ডি সোনারপাড়ার ইব্রাহীমের স্ত্রী ববিতা বেগম (৩০) ও তার মেয়ে রকিয়া খাতুন (৩)।

আহতরা হলেন ববিতার স্বামী ইব্রাহীম হোসেন (৪০) ও রিকশাচালক সিদ্দিক (৩৮)।

তাদের রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি হুমায়ন কবির জানান, ঈদের কেনাকাটা করে নগরী থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত একটি রিকশায় বাড়ি ফিরছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইব্রাহীম হোসেন।

“পথে চাপাইনবাবগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থনে ইব্রাহীমের স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়।”

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ইব্রাহীম ও রিকশাচালক সিদ্দিককে উদ্ধার করে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে পাঠান।

মা-মেয়ের মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।