মাদারীপুরে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মাদারীপুর থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের এএসআই নিউটন দত্ত জানান, বুধবার শহরের পুরানবাজারের ‘চন্দ্রা রেস্ট হাউস’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালকিনি উপজেলার এনায়েতনগরের সেলিম সরদারের ছেলে মিলন সরদার (২৬) ও মালেক সরদারের ছেলে শাকিল সরদার (২৮)।
এরা ডিবি পুলিশ পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধশত মামলা রয়েছে বলে জানান তিনি।
এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
