২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন

শরীয়তপুরে মাকে হত্যা মামলায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 07:15 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বৃহস্পতিবার শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হিরু হাওলাদার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ২৯ ডিসেম্বর হিরু তার মা রওশন আরা বেগমকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে। এ ঘটনায় রওশন আরার ভাই এসএম আকরাম আলী বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মীর্জা হজরত আলী সাইজী। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

আসামি পক্ষের আইনজীবী মো. শাহ আলম বলেন, রায়ে আমরা সন্তোষ্ট নই।উচ্চ আদালতে আপিল করব।