২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 12:45 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

সোমবার সকালে গালা ইউনিয়নের পাঁচ বিক্রমহাটি এলাকায় লাশটি পাওয়া যায় বলে টাঙ্গাইল মডেল থানার এসআই সাদিকুর রহমান জানান।

নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর বলে জানান তিনি।

এসআই সাদিকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।

লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।