২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রুমায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

বান্দরবানের রুমা উপজেলায় দুই যুবককে পিস্তল ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 03:09 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রুমা থানার ওসি শরিফুল ইসলাম জানান, রোববার ভোররাত ৩টার দিকে রুমাচর উপরপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেনা সদস্যরা উক্যচিং মারমা (২৩) ও মিহির চাকমা (৩৩) নামের ওই দুই যুবককে আটক করে।   

“তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি এ কে ২২ রাইফেল, একটি বিদেশি পিস্তল, ৭০ রাউন্ড গুলি, একটি চাকু, পাঁচটি মোবাইল ফোন সেট, তিনটি চাঁদার রশিদ বই ও নগদ দুই লাখ ৯১ হাজার টাকা  উদ্ধার করা হয়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর সদস্য বলে দাবি করেছেন বলে ওসি শরিফুল জানান।

তবে সেনাবাহিনী এখনও আটক দুজনকে থানায় হস্তান্তর করেনি বলে জানান ওসি।