বরিশালে জমির বিরোধে চাচাত ভাইকে কুপিয়ে হত্যা
বরিশালের জমি নিয়ে বিরোধের জের ধরে এক যুবককে তার চাচাত ভাইয়েরা কুপিয়ে হত্যা করেছে।
কাজিরহাট থানার ওসি শওকত আনোয়ার জানান, শনিবার দুপুরে কাজিরহাটের পশ্চিম রতনপুর গ্রামের এ ঘটনায় নিহত আলামিন হাওলাদার (৩৫) ওই গ্রামের সালাম হাওলাদারের ছেলে।
ওসি শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত আলামিনের পরিবার ও তার চাচা গনি হাওলাদারের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
“শনিবার দুপুরে আলামিন নতুন খাসেরহাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তার চাচাত ভাই মঞ্জু, শাহীদ, মুজাহার ও মাহবুব গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
স্থানীয়রা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
