২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলায় এক দম্পতি নিজেদের মুরগীর খামারের ভেতর বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা গেছেন। 

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2015, 02:09 PM

Updated : 22 Aug 2022, 01:09 PM

শুক্রবার ভোর ৫টার দিকে চাপাডাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে বদলগাছী থানার ওসি রফিকুল ইসলাম জানান।

নিহতরা হলেন- ইউনুছ আলী (৫৮) ও তার স্ত্রী রিনা খাতুন (৪৮)।

“ভোরের দিকে খামারের ভেতরে স্বামী-স্ত্রীর পরস্পরকে জড়িয়ে থাকা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে,” বলেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভবত ভোরের দিকে ইউনূস মুরগীর খাবার দিতে খামারে ঢুকেছিলেন। সেখানে পড়ে থাকা ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার স্ত্রী রিনা খামারে গিয়ে স্বামীকে ওই অবস্থায় দেখে তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও স্পৃষ্ট হয় বলে স্বজনদের ধারণা।”

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি জানান।