২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় এক মানবপাচারকারী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় তালিকাভুক্ত এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2015, 11:49 PM

Updated : 22 Aug 2022, 01:08 PM

উখিয়া থানা পুলিশের ওসি জহিরুল ইসলাম খান জানান, বুধবার রাত ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকা থেকে আব্দুল মাজেদকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

মাজেদ জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার আবু শামার ছেলে।

ওসি জহিরুল বলেন, মাজেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী । তার বিরুদ্ধে উখিয়া থানায় মানবপাচারের অভিযোগে দুটি মামলা রয়েছে।

‘‘পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর মানবপাচারবিরোধী অভিযানের মুখে তিনি পালিয়ে যান।সম্প্রতি এলাকায় ফিরে আসার পর গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’’

বৃহস্পতিবার মজিদকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।