২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণে উড়ে গেছে ঘরের চাল

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বোমা বিস্ফোরিত হয়ে একটি গোলালঘরের চাল উড়ে গেছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2015, 07:10 PM

Updated : 22 Aug 2022, 01:07 PM

নড়িয়া থানার ওসি ইকরাম আলি বলেন, পরিত্যক্ত একটি গোয়ালঘরে বোমা বিস্ফোরিত হওয়ার পর সন্ত্রাসীরা পালিয়ে গেছে।  

“নড়িয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমার আলামত জব্দ করেছে।”

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাউকে আটকও করা যায়নি বলে জানান তিনি।

স্থানীয় পলাশ মাদবর জানান, রাজনগর ইউনিয়নের পুনাই খাঁর কান্দি গ্রামের জোনাবালী মাদবরের পরিত্যক্ত গোয়াল ঘরে কে বা কারা বোমা রেখে যায়।

“সকাল ১০টার দিকে হঠাৎ বোমা বিস্ফোরিত হলে পরিত্যক্ত গোয়াল ঘরটির চাল উড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।”