২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে চার শিশুর জন্ম দিলেন এক মা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 07:48 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

মঙ্গলবার বেলা ১১টার দিকে জন্মানো পান্না সরকারের এই চার সন্তানের মধ্যে একটি মারা গেছে।

রামেক হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক রফিকুল আহসান বলেন, “এক সঙ্গে চারটি শিশু জন্ম নেওয়ার ঘটনা সচারচর ঘটে না।

“পান্না সরকারের গর্ভে জন্ম নেওয়া চারটি শিশুর মধ্যে একটি শিশু অপুষ্টজনিত কারণে মারা গেছে। তবে অন্য তিনটি শিশু সুস্থ আছে।

তাদের নিবিড় পরিচর্যায় রাখায় হয়েছে বলে জানান তিনি।

পান্না সরকারের গ্রামের বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামের হাজিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার দিনমজুর জুমারত আলীর স্ত্রী।

হাসপাতালে তার স্বামী জুমারত জানান, সোমবার সকালে তার স্ত্রীকে রামেক হাসপাতালের ২৮ নম্বর ভর্তি করেন। হাসপাতালে জন্ম নেওয়া চার নবাজতকের মধ্যে তিনটি ছেলে এবং একটি মেয়ে শিশু। এর মধ্যে প্রথম ছেলে শিশুটি মারা গেছে।

এ ঘটনায় খুবই আনন্দিত বলেও জানান জুমারত আলী।