২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় দুটি পৃথক দুর্ঘটনায় দুজনের নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 05:59 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

মঙ্গলবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার চর কুমারপাড়া গ্রামের শাহজাহান (২৮) এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল নবরত্নপাড়ার ইয়াছিন আলী (২৬)। ইয়াছিন ভ্যান চালক ছিলেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে পাচলিয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে তার বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান।”

এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পরে সকালেই রায়গঞ্জের সাহেবগঞ্জ এলাকায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে একটি বাস একটি রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয় বলেও ওসি আব্দুল কাদের জিলানী জানান।