২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৮ ধরনের মুদ্রাসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আট ধরনের বিদেশি মুদ্রাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 02:31 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

পুলিশ জানায়, নাগরী বাজারে একটি দোকান থেকে সোমবার রাতে কলত্র চন্দ্র দাসকে (৩৩) গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।  

কলত্র স্থানীয় তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, রাত ১১টার দিকে গোপন সংবাদ পেয়ে নাগরী বাজারে কলত্র চন্দ্র দাসের মালিকানাধীন ‘স্বপন কসমেটিকস’ নামের একটি প্রসাধনীর দোকানে অভিযান চালানো হয়।

“এ সময় তার দোকান থেকে কুয়েত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, ভারত ও থাইল্যাল্ডের মুদ্রা এবং ইউরো মিলিয়ে মোট ছয় লাখ ৬১ হাজার ৪৩০ টাকা (বাংলাদেশি) মূল্যের মুদ্রা উদ্ধার করা হয়।

“একই সময় সেখান থেকে কলত্রকে আটক করে পুলিশ।”

এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার সকালে একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।