২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে গুরুতর আহত প্রতিবন্ধী যুবক

ওই যুবককে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 07:16 PM

Updated : 20 Aug 2023, 07:16 PM

রাজবাড়ীতে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে বাকপ্রতিবন্ধী এক যুবক।

রোববার দুপুরে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলওয়ে স্টেশনের পাশে এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন। 

আহত যুবক মো. সুমন (২০) ওই এলাকার আব্দুল হালিমের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি শাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুমন রাস্তাঘাটে পড়ে থাকা বিভিন্ন জিনিসপত্র টুকিয়ে বেড়ান। দুপুরে বেলগাছি স্টেশনের পাশে পুকুর চালায় পরিত্যক্ত অবস্থায় বোমাটি পেয়ে নেড়েচেড়ে দেখছিলেন।

“এ সময় বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। 

ওসি শাহাদত আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরিত বোমাটি ককটেল জাতীয়। কে বা কারা বোমাটিকে রেখেছিল তা খুঁজে বের করার চেষ্টা চলছে।