কোটা: নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে সভা-মিছিল
মহানগরের চন্দনা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর চারপাশে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি মিছিল প্রদক্ষিণ করে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর যুবলীগের প্রতিবাদ সভা ও মিছিল হয়েছে।
বুধবার বিকালে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় যুবলীগ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করে।
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
এতে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বক্তব্য দেন।
এর আগে চন্দনা চৌরাস্তা জাগ্রত চৌরঙ্গীর চারপাশে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যুবলীগের একটি বিশাল মিছিল প্রদক্ষিণ করে।
