১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জের কদমতলীতে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 02:36 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। 

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জের কদমতলীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের। 

তবে হতাহতদের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

ওসি আবু তাহের বলেন, দুপুরে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসের সঙ্গে সিলেটগামী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এছাড়া আহত হন বাস দুটির অন্তত ২০ যাত্রী।  

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে হতাহতের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। 

পরে হাসপাতালে নিয়ে গেলে আরেক জনের মৃত্যু হয় বলে জানান ওসি।