১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

তার বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতার তিনটি মামলা রয়েছে, বলছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 04:45 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুরে জামালপুর শহরের কাচারীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জামালপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. নাজমুস সাকিব জানান।  

তিনি বলেন, “আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে শহরের কাচারীপাড়া এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ অগাস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।” 

মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন, কামরুজ্জামানের বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতার তিনটি মামলা রয়েছে। 

তিনি ২০১৯ সালে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।