২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

“নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 12:30 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সল্লা কামাক্ষার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান জানান।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর থানার বাংগাছেও গ্রামের আয়নাল হকের ছেলে মোটরসাইকেল চালক রাসেল রানা (২৫) ও আরোহী একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আরোহী বকুল সরকার (১৭)।

স্থানীয়দের বরাতে এসআই আতিকুর বলেন, “মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিরাজগঞ্জে বাড়ির দিকে যাচ্ছিলেন দুজন। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর কামাক্ষামোড় এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিচয় একটি গাড়ি মোটরসাইকেলটির পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

“নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এসআই আতিকুর।