সাতক্ষীরা-৩: ‘বিদ্রোহীর’ পক্ষে গিয়ে বহিষ্কার বিএনপির ৩০
বিএনপির ২২ এবং ছাত্রদলের আট নেতাকে দল-সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে গিয়ে কাজ করায় সাতক্ষীরায় বিএনপির ২২ এবং ছাত্রদলের আট নেতাকে দল-সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে বিএনপির কালিগঞ্জ উপজেলার ১৭, আশাশুনিতে পাঁচজন এবং দুই উপজেলার আট ছাত্রদলের নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন। অপরদিকে মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ হয়েছেন ডা. শহীদুল আলম। তিনি ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন। বহিষ্কৃত নেতারা ফুটবলের পক্ষে কাজ করছেন।
কালিগঞ্জ উপজেলায় বহিষ্কৃত নেতারা হলেন- নলতা ইউনিয়ন বিএনপির সদস্য আজিজুর রহমান পাড়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম বাবলু, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী খান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল আজিজ গাইন, নলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, মৌতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল কবীর, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আঙ্গুর, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাকির হোসেন, তারালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনাজাত সানা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. সফিরউদ্দীন সবুজ, কোষাধ্যক্ষ নুর ইসলাম মিলন, কুশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এস এম হাফিজুর রহমান বাবু এবং কুশুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য শেখ রবিউল ইসলাম।
আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খায়রুল আহসান, সাবেক সদস্য জুলফিকার আলী জুলি, সাবেক সদস্য মিজানুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের বহিষ্কৃতরা হলেন-, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক বাপ্পী হোসেন, আব্দুল্লাহ আল মামুন, অলিউর রহমান এবং সদস্যসচিব শেখ পারভেজ ইসলাম, আশাশুনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো ইয়াসির আরাফাত পলাশ, যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন ও সদস্যসচিব মো. সবুজ হোসেন।
