২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিএসএম ব্রিকসে অভিযান চালানো হয়।

মাদারীপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

রোববার মাদারীপুরের কালকিনি পৌরসভার জুরগাঁও এলাকার বিএসএম ব্রিকস্ ফিল্ড গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 09:01 PM

Updated : 05 Dec 2022, 12:36 AM

মাদারীপুরের কালকিনিতে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে পৌর এলাকার জুরগাঁও বাজার এলাকার বিএসএম ব্রিকস ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয় বলে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা জানান।

তিনি পরে সাংবাদিকদের বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। এসবের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। তার অংশ হিসেবে বিএসএম ব্রিকসে অভিযান চালানো হয়। 

“কোনো কাগজপত্র না থাকায় ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় নিভিয়ে দেওয়া হয়। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া কাঁচা ইট ভেকু মেশিনের সাহায্যে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।”

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ইউএনও ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান অংশ নেন।