২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ বৃদ্ধের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার

বার্ধক্যজনিত কারণে স্মৃতিশক্তি কমে গিয়েছিল বৃদ্ধ শীতল দেবনাথের।

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ বৃদ্ধের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার

শীতল দেবনাথ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 02:51 PM

Updated : 14 Oct 2022, 02:51 PM

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর এক বৃদ্ধের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের দাড়িয়াপুর রেলগেইট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন খান নোমান।

নিহত ৭০ বছরের শীতল দেবনাথ জেলা শহরের পূর্ব পাইকপাড়ার চিকিৎসক খোকন দেবনাথের পিতা।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের এনেসথেসিয়া কনসালটেন্ট ডা. খোকন দেবনাথ জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। পাশাপাশি বার্ধক্যজনিত কারণে তার স্মৃতিশক্তি কমে গিয়েছিল।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি বাসা থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

তবে শীতল দেবনাথ কোন ট্রেনে কাটা পড়েছেন, তা জানাতে পারেননি এসআই সালাউদ্দিন।