চাঁদপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
আসামি বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
চাঁদপুরের সদর উপজেলায় মাদক বহনের দায়ে যাবজ্জীবন দণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার চাঁদপুর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, সদর উপজেলার উত্তর মৈশাদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দণ্ডিত বাবু মুন্সী (৩৮) ওই এলাকার বাসিন্দা।
ওসি শেখ মুহসীন বলেন, বাবুর মাদক মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত ছিল।
খবর পেয়ে সোমবার রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
