২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার

পূর্ব গচ্ছাবিল এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে মানিকছড়ি থানার ওসি মাসুদ পারভেজ জানান।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 10:26 AM

Updated : 26 Aug 2026, 03:34 PM

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পূর্ব গচ্ছাবিল এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে মানিকছড়ি থানার ওসি মাসুদ পারভেজ জানান।

নিহত মাহিনূর আক্তার (২৪) উপজেলার গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে।

গ্রেপ্তার আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।

পুলিশ জানায়, আবুল কালামের সঙ্গে সন্ধ্যায় তার স্ত্রী মাহিনূরের ঝগড়া, বাকবিতণ্ডা ও মারামারি হয়। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। 

নিহতের বাবা আবু তাহের বলেন, এ ঘটনায় নিহতের শাশুড়ি খাজিদা বেগমও জড়িত।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যা মামলা হচ্ছে বলে জানান ওসি মাসুদ পারভেজ।