চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় হাতবোমা নিক্ষেপ
থানায় হামলার পরপর স্থানীয় বাজারেও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানায় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর থানা চত্বরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার মধ্যরাতে থানায় হামলার পরপর গোমস্তাপুর বাজার মোড়েও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক।
বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এতে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার দুপুরে ওসি আব্দুল বারিক বলেন, রাত ১২টার দিকে কেবা কারা থানায় হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনার পরপর তদন্ত শুরু করেছে পুলিশ।
হাতবোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত অজ্ঞাতপরিচয়দের গ্রেপ্তারে রাতে থেকেই অভিযান শুরু করেছে পুলিশ।
জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
