Published : 20 Sep 2026, 10:34 PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজন আদালতে ১৬৪ ধারায় জবাবন্দি দিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কুমিল্লা ৬ নম্বর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবিদা সুলতানা মলির কাছে তারা জবানবন্দি দেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জবানবন্দি দিয়েছেন সাইফুল ইসলাম তুহিন (১৯) এবং ১৫ বছরের দুই কিশোর।
এ ছাড়া একই আদালতের মাধ্যমে মো. সিয়াম(১৯) নামে আরেকজনকে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, সিয়ামের রিমান্ড চায়নি পুলিশ।