২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় থানা ভবন ভাঙার সময় বিকট শব্দে বোমার বিস্ফোরণ

বিস্ফোরণে এক শ্রমিকের দুই হাত এবং অন্যজনের পা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 06:45 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় হাতবোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন।

কালিগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম বলেন, রোববার দুপুরে শ্রমিকরা ভবনের ফ্লোরের মাটি কাটছিলেন। এ সময় মাটির নিচে থাকা একটি হাতবোমার বিস্ফোরণে ঘটে।  

আহত শ্রমিকরা হলেন- উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং একই এলাকার কামরুল হাসান (৩০)।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বরাতে পুলিশ জানায়, বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। আর কামরুলের ডান পায়ে আঘাত লেগেছে। তাদের চিকিৎসা চলছে।