২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান ক্ষেত থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না

রংপুরের খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

ধান ক্ষেত থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না
মিঠাপুকুর থানা

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 06:11 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ধানের ক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার সকালে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে আব্দুল করিম নামের এক কৃষক ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার শব্দ শুনতে পান। তিনি কাছে গিয়ে দেখেন, ফুটফুট এক নবজাতক কান্না করছে। তারপর সেখানে অনেকেই ছুটে আসেন। 

পরে পুলিশ সদস্যের মাধ্যমে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ আছে। শিশুটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।