এবি পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের বহিষ্কৃত নেতা
সবশেষ তিনি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব ছিলেন।
এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব এবং রংপুর বিভাগীয় যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ মাস্টার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপিতে যোগদান করেছেন। এর আগে তিনি জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
সোমবার সকালে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। তিনি
আবদুল লতিফ এক সময় কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে ২০১৯ সালে তাকে সংগঠন ও পদ থেকে বহিষ্কার করা হয়।
এর আগে ২০১৪ সালে তিনি জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বহিষ্কারের পর তিনি এবি পার্টিতে যোগ দেন।
লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও লালমনিরহাট-২ আসনের দলীয় প্রার্থী ফিরোজ হায়দার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০১৯ সালেই আবদুল লতিফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।
বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, আবদুল লতিফ স্বেচ্ছায় এবি পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি ধানের শীষের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
আবদুল লতিফ মাস্টার বলেন, দেশের মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নের লক্ষে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোকন উদ্দিন বাবুলের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
