১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে নাশকতার মামলায় বিএনপির তিন নেতা গ্রেপ্তার

ওসি জানান, খাগড়াছড়ি শহরে দুটি ইজিবাইক পোড়ানোর মামলায় জেলা বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

খাগড়াছড়িতে নাশকতার মামলায় বিএনপির তিন নেতা গ্রেপ্তার
খাগড়াছড়ি শহরে ভোট বর্জনের পক্ষে লিফলেট বিতরণের সময় জেলা বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 07:10 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

খাগড়াছড়িতে নাশকতার মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের ভাঙা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির হাসান জানান। 

গ্রেপ্তাররা হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, “আবছারসহ তিন নেতা ভোট বর্জনের পক্ষে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় মিথ্যা ও সাজানো মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।” 

তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, “গ্রেপ্তার, নিপীড়ন ও নির্যাতন চালিয়ে আন্দোলন দমানো যাবে না। নেতাকর্মীদের মুক্তি না দিলে খাগড়াছড়ি অচল করে দেওয়া হবে।”

ওসি তানভির বলেন, খাগড়াছড়ি শহরে দুটি ব্যাটারি চালিত ইজিবাইক পোড়ানোর মামলায় জেলা বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।