২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ

এ ঘটনায় পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন জেলা পুলিশ সুপার।

কুড়িগ্রামে মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ

কুড়িগ্রামে রাতের আধারে মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2022, 11:39 PM

Updated : 09 Aug 2022, 11:39 PM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় রাতের আধারে মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার রাত ১২টা থেকে ১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাগডাঙ্গা গ্রামে রতিকান্ত রায়ের বাড় সংলগ্ন মন্দিরে এ ঘটনা ঘটে বলে ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান।

ওসি বলেন, রাত ১২টা থেকে ১টার মধ্যে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Image

ঘটনা তদন্তে স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ

“এলাকায় দুটি পক্ষের জমির বিরোধের বিষয়টিও উঠে এসেছে। আমরা উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। কারা এটি ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে।”

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার বলেন, “দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। সকল পক্ষের সঙ্গে কথাও বলেছি। মামলা করার নির্দেশ দিয়েছি। মামলা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”