২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

মাদক ছেড়ে খেলাধুলায় উদ্বুদ্ধকরণে স্কেইটিংয়ে ৮ তরুণ

কক্সবাজারের উখিয়ার ইনানী থেকে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত ৫০ কিলোমিটার স্কেইটিং করেছেন আট তরুণ। ‘মাদক আর নয়, খেলাধুলায় মিলবে জয়’ প্রতিপদ্যে সোমবার সকাল ১১টায় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক থেকে স্কেইটিং শুরু হয়; শেষ হয় সন্ধ্যা ৬টায়।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 12:48 AM

Updated : 27 Dec 2022, 01:00 AM

Image

স্কেইটিংয়ে অংশ নেন ইমরানুল হক, তারেকুর রহমান, সাল্লাহ উদ্দিন, রিয়াজ আহমেদ, ইমান হোসেন, রবি উল্লাহ, রফিক আলম ও ওমর ফারুক।